স্বাস্থ্যসাথী কার্ডটাই নেই, অথচ মোবাইলে মেসেজ হাসপাতালে খরচ ৩৭০০০!

Man who dont have Swasthya Sathi receives messege for 37000 Hospital Bill

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্যবাসীর জন্য একটি বিনামূল্যের চিকিৎসার জন্য কার্ডের ব্যবস্থা করিয়েছেন। স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card), যার মাধ্যমে যেকোনো হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনাপয়সায় চিকিৎসা হবে। অনেকেই দীর্ঘ সময় লাইন দিয়ে অনেক কষ্টে এই কার্ড করিয়েছেন। তো আবার কেউ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, আজও কার্ড হাতে পাননি। 

তবে সম্প্রতি এক অদ্ভুতুড়ে কান্ড সামনে এল। পাননি স্বাস্থ্যসাথী কার্ড, হয়নি কোনো অসুখ তবুও নাকি হাসপাতালে খরচ করেছেন ৩৭০০০। মোবাইলে এমনি মেসেজ পেয়ে চমকে উঠেছেন মহিষাদলের গাড়ি মিস্ত্রি শঙ্কর মান্না। 

স্বাস্থ্যসাথী কার্ড হাতে না পেয়েই হাসপাতাল খরচ ৩৭০০০

বিগত ৩রা জানুয়ারি শংকর বাবুর ফোনে একটা মেসেজ আসে তিনি নাকি তমলুকের এক নার্সিংহোমে ভর্তি হয়েছেন। এরপর ৫ তারিখ টাকা কাটার মেসেজ আসে। সেখানে উল্লেখ রয়েছে ৩৭৫০০ টাকা দেওয়া হয়েছে তাকে। 

কিন্তু ব্যাপার হল শঙ্কর বাবুর মতে, তিনি কোনো স্বাস্থ্যসাথী কার্ডই পাননি। তাই হাসপাতাল চিকিৎসা এসবের কোনো প্রশ্নই নেই। মেসেজের বিষয়ে নার্সিংহোম যোগাযোগ করা হলে জানানো হয় জেলাশাসকের দফতরে যোগাযোগ করতে। 

এখন প্রশ্ন একটাই কিভাবে এই ধরণের গন্ডগোল হল? সাথে জানিয়ে রাখি স্বাস্থ্যসাথী কার্ড থাকলে রাজ্যে তো বটেই রাজ্যের বাইরেও ১৯০০টিরও বেশি রজার ক্ষেত্রে চিকিৎসা পাওয়া যাবে নিখরচায় ৫ লক্ষ টাকা পর্যন্ত। 

Related Posts

Subscribe Our Newsletter