একেবারে নতুন রূপে আসতে চলেছে প্যাসেঞ্জার ট্রেন। অত্যাধুনিক মানের এই প্যাসেঞ্জার ট্রেন চলবে পশ্চিমবঙ্গেই। কোথায় চলবে? শিয়ালদহ শাখার লালগোলাগামী রুটেই আপাতত চলবে এই নতুন প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনে যাত্রীদের সুবিধা ও সুরক্ষার জন্য একাধিক নতুন জিনিস রয়েছে।
যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য রয়েছে মাথা রাখার জন্য উঁচু সিট। এছাড়াও দুটোসিটের মাঝের পা রাখার জায়গাও বেশ বড় হয়ে গিয়েছে। এমনকি মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ আপদকালীন সুইচও থাকছে। আশা করা হচ্ছে নতুন এই ট্রেনে যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক ও সুবিধাজনক করে তুলবে।
এখানেই শেষ নয়, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বসানো হয়েছে ক্যামেরাও। প্রতিটি বগিতে ৪টি করে ক্যামেরা থাকছে। সাথে ড্রাইভারের কোচেও একটি ক্যামেরা বসানো আছে। এই রিয়েল টাইম মনিটরিংয় ব্যবস্থাপনার সাথে যুক্ত থাকবে।
এছাড়াও প্রতিটি বগিতে এলইডি স্ক্রিন থাকছে যেখানে পরবর্তী স্টেশন দেখানো হবে। আর সবচেয়ে অভিনব যে সুবিধা যাত্রীরা পেতে চলেছেন সেটি হল বাথরুম। হ্যাঁ ঠিকই দেখছেন, নতুন এই ট্রেনে বায়ো টয়লেটের ব্যবস্থাও থাকছে।